1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

হাতীবান্ধায় সড়কে ঝরল দম্পতির প্রাণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫০ Time View

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঘুন্টি নামক এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে হাতীবান্ধার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের মৃত সোবাহার ডাক্তারের ছেলে মোস্তফা (৩০) ও তার স্ত্রী রাহেলা বেগম (২৫)। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় এখন শোকের মাতম চলছে।
জানা গেছে, বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পাথর বোঝাই ট্রাক ভোটমারী থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
হাতীবান্ধা অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ঘুন্টি নামক এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ