1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কাশ্মীর সংকটের কথা সাধারণ পরিষদে তুলে ধরবেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসই আলোচনা করতে পারেন বলে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন।

গত বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে কাশ্মীর নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে মহাসচিব সব সময় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এসেছেন। এ ছাড়া চলমান সংকট নিরসনের অংশ হিসেবে ওই অঞ্চলটির লোকজনের মানবাধিকার বিষয়টিকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত।

তিনি আরো বলেন, কাশ্মীর বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবগত রয়েছেন বলে জানিয়েছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বৈঠক চলাকালে তিনি প্রসঙ্গটি তুলতে পারেন।’

এর আগে বুধবার কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার ওপর ‘জোর দিয়েছিলেন’ জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, যদি দুই পক্ষই আলোচনায় বসতে তাদের সাহায্য চায় তাহলে জাতিসংঘ সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ