1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সিলেটে রোমাঞ্চিত সমরেশ মজুমদার!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৭ Time View

বাংলাদেশের বাতিঘর থেকে আজ শুক্রবার প্রকাশিত হয়েছে কালজয়ী লেখক সমরেশ মজুমদারের বই ‘অপরিচিত জীবনযাপন’। প্রকাশনা উপলক্ষে সিলেটে গল্প আড্ডার আয়োজন করা হয়। আর সেই গল্প আড্ডায় এসে নিজে লেখক হয়ে ওঠার গল্প শুনিয়েছেন ভক্তদের। এ সময় সিলেটকে নিজের জন্মভূমির সঙ্গে তুলনা করে সমরেশ মজুমদার বলেন, এখানে এসে আমি রোমাঞ্চিত হয়েছি। কারণ উত্তরবঙ্গের যেই চা-বাগানে আমার দীর্ঘ সময় কেটেছে, সেই জায়গাও ঠিক সিলেটের মতোই। সেই চা-বাগান, সেই মাটি।

কালজয়ী লেখক সমরেশ মজুমদার বলেন, শুনেছি পাঠকরাই নাকি সিলেটের বাতিঘর উদ্বোধন করেছেন। তাই সিলেটের পাঠকদের জন্যই আমি এসেছি। আপনাদের সামনে এসে আমি পুলকিত, আনন্দিত। তিনি বলেন, চট্টগ্রাম থেকে বাতিঘরের সঙ্গে আমার সম্পর্ক। সেই সময় বাতিঘরে আসার আগে মনে হয়েছিল, কী আর হবে? এটা একটা বইয়ের দোকানই তো। কিন্তু বাতিঘরে এসে ধারণা পাল্টে গিয়েছিল। বইয়ের গন্ধ আর শত শত মানুষ দেখে আমি বিমোহিত হয়েছিলাম।

গল্প বলা শেষে সমরেশ মজুমদারের হাত থেকে তার অটোগ্রাফসহ প্রি-অর্ডারকারীরা ১৫ জন পাঠক ‘অপরিচিত জীবনযাপন’ বইটি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ