1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা তাসনুভা তিশার মা হাসপাতালে, দোয়া চাইলেন অভিনেত্রী এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস, দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

ওয়াশিংটনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আগামী ১৮ আগষ্ট রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ১৩২ Time View

ওয়াশিংটন: ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৮ আগষ্ট রোববার ওয়াশিংটনে এক শোক সভার আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই শোক দিবসের অনুষ্ঠান বেলা দেড় ঘটিকার সময় হোমউড সুইট বাই হিলটন ষ্প্রীংফিল্ড হোটেল, ৭০১০ ওল্ডকিনি মিল রোড, ষ্প্রীংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০ এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা সহ ১৫ অগষ্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হবে। অনুষ্ঠান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হবে।

১৫ আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই শোক সভায় সবাইকে স্বপরিবারে আমন্ত্রন জানানো হয়েছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য । যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. খন্দকার মনসুর ৪৪৩-৬৯০-৬০৬৭ এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ