1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

অনেক আনন্দ হয়েছে; এবার অ্যাশেজের জন্য প্রস্তুত হও : অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬১ Time View

বিশ্বকাপের পর নতুন করে উত্তেজনা জাগিয়ে দিতে আগামী মাসের প্রথম দিন থেকেই শুরু হতে চলেছে বিশ্ববিখ্যাত অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রতি বছর হওয়া এই রাজকীয় আসর বহু ইতিহাসের সাক্ষী। দুই দেশের মধ্যে মর্যাদার লড়াই। তাই বিশ্বকাপ জয়ের হ্যাংওভার কাটিয়ে যত শীঘ্র সম্ভব এই সিরিজে মনোনিবেশ করতে মরিয়া ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসার জেমস অ্যান্ডারসন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমরা বিশ্বকাপ জয়ের হ্যাংওভারে এতদিন আটকে থাকতে পারি না। একজন ক্রিকেটার হিসেবে এটা আমাদের কর্তব্য যে, আমাদের এই জেতার মুহূর্তটাকে ধরে রাখা এবং আসন্ন অ্যাশেজে ভাল পারফর্ম করা।’

ক্রিকেটের দুই পরাশক্তির মধ্যকার মর্যাদার এই লড়াই নিয়ে এই গতিতারকার ভাবনাটাও অন্যরকম। বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অজিদের তিনি সমীহ করছেন। অ্যান্ডারসন আরও বলেন, ‘আমরা এটাও অনুভব করেছি যে, অস্ট্রেলিয়া টেস্টে অনেক বেশি শক্তিশালী দল। তাই আমাদের সম্পূর্ণ মনোযোগ করতে হবে।’

উল্লেখ্য, আগামী বুধবার শুরু হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ। অ্যাশেজের আগে নিজেদের পরখ করে নেওয়ার এটাই শেষ সুযোগ স্টোকসদের সামনে। সেই ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশাবাদী ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। কাফ মাসলের চোটে ভুগছিলেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই কয়দিন বল করে যাব এবং নিজেকে পর্যবেক্ষণের মধ্যে রাখব। যদি সব ঠিক থাকে, তা হলে আমি আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামব। আর সেটা না হলে আমি আরও পরিশ্রম করে নিজেকে ফিট করে তুলব অ্যাশেজের জন্য।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ