1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

৭১ বছরের সংসার জীবন, সুখী দম্পতি মারাও গেলেন একই দিনে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৬১ Time View

অনলাইন ডেটিংয়ের আধুনিক যুগে সত্যিকারের ভালোবাসা ও সম্পর্কের ঘটনা খুব একটা দেখা যায় না। কিন্তু সম্প্রতি মারা যাওয়া এক দম্পতি তাদের ভালোবাসায় যে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জানলে আপনি অবাকই হবেন।

হার্বার্ট ডিলেগলে (৯৪) এবং মার্টিন ফ্রান্সিস ডিলেগলে(৮৮) দম্পতি একইদিন (শুক্রবার) ১২ ঘন্টার ব্যবধানে মারা গেছেন।

ডিলেগলে দম্পতির ভালোবাসার কাহিনী শুরু হয়েছে ৭২ বছর আগে। সে সময় একটি ক্যাফেতে তাঁদের প্রথম দেখা হয়। তখন হার্বার্টের বয়স ছিল ২২ আর মার্টিন ফ্রান্সিসের ১৬ বছর।

২০১৮ সালে একটি ইন্টারভিউতে হার্বার্ট জানিয়েছিলেন, ওয়েনেসবোরোতে একটি ছোট ক্যাফেতে কাজ করত ফ্রান্সিস।

তিনি জানান, তারা তাদের প্রথম ডেটিংয়ের দিনেই মুভি দেখতে গিয়েছিলেন। এক বছর পরে তিনি ফ্রান্সিসকে তাঁর বউ হওয়ার প্রস্তাব দেন।

জানা গেছে, এই দম্পতি ৬ বছর জার্মানিতে কাটিয়েছেন। তাদের ৬ সন্তান, ১৬ নাতী-নাতনী, ২৫ প্রপৌত্র, ৩ জন প্র-প্রপৌত্র রয়েছে। সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ায় তারা সবাই উপস্থিত ছিলেন।

বিবাহিত দম্পতি বা পরিবারের সদস্যের একজনের পর যখন আরেকজন মারা যান তখন তা পরিবারটির অন্য সদস্যদের জন্য খুবই হৃদয়বিদারক ঘটনা হয়ে দাঁড়ায়।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ