1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অক্টোবরেই টাইগারের সঙ্গে যুদ্ধে নামবেন হৃতিক! দেখুন ভিডিয়ো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৭৩ Time View

সোমবার সকাল সকাল টুইটারে যুদ্ধের কথা ঘোষণা করলেন দুই বলিউড অভিনেতা হৃতিক রোশন ও টাইগার শ্রফ। তাঁদের ‘ওয়ার’ টুইটারে আসতেই সেই যুদ্ধ কেবল দু’জনের মধ্যে সীমাবদ্ধ থাকল না। দুই অভিনেতার যুদ্ধে যোগ দিলেন তাঁদের ভক্তরাও। যার জেরে সোমবার সকাল থেকেই টুইটার সরগরম থাকল ‘ওয়ার’ নিয়ে আলোচনায়।

আজ প্রকাশিত হয়েছে হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘ওয়ার’-এর অফিসিয়াল টিজার। সেই টিজারের ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে টাইগার শ্রফ লিখেছেন, ‘‘হৃতিক, তোমার মুভসে মরচে পড়েছে। আমি তোমাকে দেখাব এটা কী ভাবে করে!’’ এই টুইট করার পর উত্তর এসেছে হৃতিকের থেকেও। তিনি বলেছেন, ‘‘টাইগার, তুমি সবে শুরু করেছ, আর আমি মাস্টার। বসে দেখ।’’ ব্যস এর পরই যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবার প্রকাশিত এক মিনিটের সেই টিজারে দেখা যাচ্ছে, বাইক নিয়ে ভয়ঙ্কর সব স্টান্ট। বাইক খারাপ হয়ে গেলে ‘মিশন ইমপসিবল’-এর মতো মাঝ আকাশেই দু’জনের যুদ্ধে জড়িয়ে পড়ার দৃশ্যও রয়েছে এই ছবিতে। সঙ্গে রয়েছে বাণী কপূরের শরীরী হিল্লোল।

সবকিছু ঠিক থাকলে আগামী ২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। কিন্তু তার আগেই ‘ওয়ার’ আবহ সরগরম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ