1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

জেমস বন্ডের পরবর্তী ছবিতে ০০৭-এর ভূমিকায় এক কৃষ্ণাঙ্গ মহিলা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬১ Time View

জেমস বন্ডের নতুন সিনেমায় ০০৭ চরিত্রে দেখা যাবে এক কৃষ্ণাঙ্গ মহিলাকে। হ্যাঁ ঠিকই পড়ছেন, ০০৭ চরিত্রে এতদিন যা ঘটেনি বা বন্ড প্রেমিরা যা কল্পনাও করতে পারেননি এবার তাই হতে চলেছে। জেমস বন্ডের পরবর্তী ছবিতে ০০৭ চরিত্রে দেখা যাবে লাশানা লিঞ্চকে। লাশানাকে শেষ দেখা গিয়েছিল ক্যাপ্টেন মার্ভেলের মারিয়া রামবিউ চরিত্রে।

জেমস বন্ডের সিনেমা মানেই, আধুনিক সব গ্যাজেট, গাড়ি আর মহিলাদের সঙ্গে প্রেম পর্ব। জেমস বন্ডের চরিত্রে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত মোট সাত জন অভিনয় করেছেন। প্রত্যেক বারই ছক মেনে শ্বেতাঙ্গ পুরুষকে বাছা হয়েছে এই চরিত্রের জন্য। সেই চেনা ছকই এবার ভাঙতে চলেছে জেমস বন্ডের আগামী ছবি ‘বন্ড ২৫’-এ। একে মহিলা তার ওপর কৃষ্ণাঙ্গ ০০৭ পেতে চলেছেন জেমস বন্ড প্রেমীরা।

যাঁরা এই খবরে হতাশ হলেন, তাঁদের একেবারে হতাশ না হওয়ার রসদও আছে। ড্যানিয়েল ক্রেগ নতুন এই ছবিতে লিঞ্চ যিনি ‘নমি’ চরিত্রে অভিনয় করছেন, তাঁর হাতে ০০৭-এর দায়িত্ব তুলে দিলেও ‘এমআই৬’ এর অফিস ছেড়ে যাচ্ছেন না। সূত্রের খবর, ছবিতে দেখা যাবে নতুন এজেন্টের হাতে দায়িত্ব তুলে দিয়ে ডেস্ক জবে থাকছেন কমান্ডার বন্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ