1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সরকারকে বিপদে ফেলতে ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’ বলে গুজব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৪৯ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে বিপদে ফেলতে গুজবের ডালপালা বিস্তার করছে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হচ্ছে- এটা তারা সহ্য করতে পারছে না, গায়ে জ্বালা ধরছে। তাই তারা বলে লক্ষ মানুষের মাথা ও রক্তের প্রয়োজন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মীসভা শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কি বিভ্রান্ত হয়েছেন, যে মানুষের কল্লা লাগবে। এতো রক্ত দরকার। এসকল অপপ্রচার, কি নির্মম নিষ্ঠুর এদের রাজনীতি! আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ; এখন শুরু করেছে অপপ্রচার। অপপ্রচার ছাড়া এদের কোনো পুঁজি নেই। এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, বিএনপি মহাসচিব নির্বাচনে জিতেও সংসদে যোগ দেননি। কিন্তু সেই আসনে উপনির্বাচন দিয়ে বিএনপির যিনি নির্বাচিত হয়েছেন তিনি সংসদে এসেছেন। এই যে স্ববিরোধিতা, এটা কী কোনো গণতন্ত্র?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ