1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভারত ছবির সাফল্যের পর আকাশছোঁয়া পারিশ্রমিক ক্যাটরিনার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৭৪ Time View

কয়েকদিন পরই ৩৫ বছরে পা দেবেন বর্তমান সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কইফ। আর এবারের জন্মদিনে মুম্বাই থেকে দূরে কোথাও বন্ধু-বান্ধব এবং বোনদের সঙ্গে জন্মদিন কাটাবেন বলে আগেই জানিয়েছিলেন। তবে জন্মদিনের আগেই এল আরো এক সুখবর।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারত ছবির সাফল্যের পর ক্যাটরিনার কাছে এসেছে ছয়টি নতুন বিজ্ঞাপনে কাজের অফার। প্রসাধনী থেকে শুরু করে ফিটনেস, গাড়ির বিজ্ঞাপন থেকে পর্যটন অথবা রিয়াল এস্টেট; কোনো কিছুই বাদ নেই। তবে এখানেই শেষ নয়। আগে একটি বিজ্ঞাপনে কাজের জন্যে তিনি যতো পারিশ্রমিক নিতেন নতুন বিজ্ঞাপনগুলোর জন্যে তাকে সেই পারিশ্রমিকের ৪০ শতাংশ বেশি টাকা অফার করা হয়েছে।

বর্তমানে ক্যাটরিনা কইফ ব্যস্ত রোহিত শেট্টির ছবি সূর্যবংশী নিয়ে। এই ছবিতে আরো একবার তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। ২০২০ সালের ২৭ মার্চ মুক্তি পাবে সূর্যবংশী।

সূত্র: এই সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ