1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

উইজডেনের সেরা পারফর্মারের তালিকায় সাকিব, সবচেয়ে বাজে গুলবাদিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৩৭ Time View

রাউন্ড রবিন পদ্ধতির এই বিশ্বকাপের প্রথম পর্ব শেষে সেমিফাইনাল নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল ঠিক ততটা মাতামাতি নেই বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ তো বটেই, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দেশেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চুপসে গেছে। দলগুলোর সেমিফাইনালে যেতে না পারা না বটেই ক্রিকেটের চার পরাশক্তি নিয়ে একপেশে বিশ্বকাপ হওয়া নিয়ে (বিশ্বকাপ) শুরুর পূর্বের ধারণাও এর কারণ।

সেমিফাইনালের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে টিকে থাকা দলগুলো। পাশাপাশি দেশেও ফিরে এসেছে বাদ পড়া দলের অধিকাংশ খেলোয়ার। গ্রুপ পর্ব শেষে খেলোয়ারদের দলগত পারফর্মেন্স নিয়ে যেমন পর্যালোচনা চলছে তেমনি মূল্যয়ান চলছে প্লেয়ারদের ব্যক্তিগত পারফর্মেন্স নিয়েও। ইতোমধ্যে প্রথম পর্ব শেষে নিজেদের পছন্দের একাদশ বানাতে ব্যস্ত অনেক ক্রিকেট ভক্ত ও বোদ্ধারা।

প্রথম পর্ব শেষে বিশ্বকাপের সেরা ও বাজে খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ইংলিশ ম্যাগাজিন উইজডেন। বিশ্বকাপে অংশ নেয়া ১০ দেশের ১৫০ জন খেলোয়াড়ের মধ্যে সেরা তিনজন সেরা পারফরমার ও তিনজন বাজে পারফরমার বাছাই করেছে ম্যাগাজিনটি। সঙ্গত কারণেই বিশ্বকাপের সেরা তিনজন পারফর্মারের তালিকায় নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে আট ম্যাচ খেলে ব্যাট হাতে ২ সেঞ্চুরি ও ৫ অর্ধশতকে ৬০৬ রান ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। দুর্দান্ত এই পারফরমেন্সের কারণে সাকিবকে সেরা পারফরমারের তালিকায় রাখতে কোনো ভুল করেনি উইজডেন ম্যাগাজিন।

উইজডেনের প্রকাশিত এই তালিকায় বাকি খেলোয়াড়রা হলেন পাকিস্তানের বাবর আজম ও ভারতের মোহাম্মদ শামি। পাকিস্তানের হয়ে আট ম্যাচে মোট ৪৭৪ রান করেন বাবর এবং এটাই বিশ্বকাপের এক আসরে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ রান। অন্যদিকে ভারতের হয়ে চলতি আসরে মাত্র ৪ ম্যাচ খেলেই ১৪ উইকেট শিকার করেছেন শামি। এর মধ্যে একবার পাঁচ উইকেট ও আসরের প্রথম হ্যাটট্রিক করেন এই বোলার।

এছাড়াও সেরা তিন খেলোয়ার বাছাইয়ের পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফর্ম করা তিনজন প্লেয়ারেরও তালিকা প্রকাশ করেছে তারা। উইজডেনের প্রকাশ করা বিশ্বকাপে সবচেয়ে বাজে পারফরমাররা হলেন- ইংল্যান্ডের জেমস ভিন্স, আফগানিস্তানের গুলবাদিন নায়েব ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। এই তিন জনের মধ্যে কেউই এবারের বিশ্বকাপে খুব একটা জ্বলে উঠতে পারেননি। বাজে পারফর্ম করা এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবকে নিয়ে। পাকিস্তানের বিপক্ষকে নিজের দলকে হারিয়ে দিয়েছেন তিনি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ