1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

খুলনায় আ. লীগ নেতা জাকির হত্যা: আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ৯৬ Time View

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক ব্যক্তির নাম রেজাউল করিম বাবলু ওরফে কালা বাবলু (৪২)।

র‌্যাব-৬ খুলনার লে. কমান্ডার মোদাচ্ছের হোসেন জানান, খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে সোমবার রাত ৯টার দিকে জাকির হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কালা বাবলুকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত তাকে র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

এদিকে, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন আজাদ জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত জাকির হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো মামালা দায়ের হয়নি।

উল্লেখ্য, ২০ মে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কেসিসি মার্কেটের ৮০ নম্বর কার্যালয়ে কাজ করছিলেন জাকির। এ সময় সন্ত্রাসীরা তাকে ডেকে বারান্দায় নিয়ে যায় এবং প্রথমে তাকে গুলি করে ও পরে তার ওপর বোমা হামলা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ