1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সিনেমার সেটে যৌন হয়রানির ভয়ানক অভিজ্ঞতা রাধিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৬৬ Time View

সম্প্রতি ঘটে যাওয়া যৌন হয়রানির ভয়ানক এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। রাধিকা বলেন, সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। শুটিং শেষ করে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠি। সে সময় সেই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল। ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিলেন, তবে আমাদের মধ্যে তেমন কথা হয়নি। আসলে, কথা বলার প্রয়োজন পড়েনি।

লিফটে হঠাত্‍ই ওই ব্যক্তি আমায় বললেন, আমার জানার দরকার রাতে কী কোনওভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি।’

মাঝ রাতে এসে ওই ব্যক্তি দরজায় ধাক্কাতে থাকেন। আমি দরজা খুলিনি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরে থেকে ওই অভিনেতা বলছিলেন, একবার দরজা খোলো, সারা জীবন এই রাত তুমি ভুলবে না। আমি কোনও আওয়াজ করিনি। কিছুক্ষণ পর চলে যায় লোকটা। জীবনে আর কখনও দেখা হয়নি তার সঙ্গে আমার।’

তবে রাধিকা অবশ্য আরও জানান, ‘যদিও ওই ছবির শুটিং সেটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ও স্বচ্ছন্দ ছিল। যদিও ওই ঘটনার কথা আমি ছবির পরিচালককে জানিয়েছিলাম, তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে পরিচালক আমায় জানিয়েছিলেন; আসলে ওই ব্যক্তি এ ধরনের পরিবেশেই অভ্যস্ত, তাই ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এটা আমার কাছে খুবই অস্বস্তিকর, অপমানজনক ছিল। পরে অবশ্য ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ