1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সঙ্গীতার সঙ্গে সালমানের বিয়ে যে কারণে ভেঙ্গে গিয়েছিলো

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৪৬ Time View

সালমান খান কাকে কবে বিয়ে করবেন, এই প্রশ্ন আট থেকে আশি, সকল সালমান ভক্তের। সালমানের বিয়ে হয়ে যাক, এটা হার্ডকোর ভক্তেরা না চাইলেও, তাঁর বিয়ের ডেট জানতে সকলেই আগ্রহী। আর এধরণের প্রশ্নের প্রায়শই মুখোমুখি হন সালমান, যা নিয়ে মোটেই মাথাব্যথা নেই তাঁর।

তবে সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়ে কার্ড ছাপানোর পরেও কেন তাদের বিয়ে ভেস্তে যায় তা নিয়েই একটি সাক্ষাতকারে মুখ খুললেন সালমান।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই ঘুরছে সালমানের এই বক্তব্য। জানা যাচ্ছে, ২০১৩ সালে সালমান কফি উইথ করণে এসেছিলেন। সে সময়ই তাঁর ব্যক্তিগত জীবনের কিছু দিক প্রকাশ পেয়েছিল তাঁর কথায়। করণের প্রশ্নে সালমান জানিয়েছিলেন, সঠিক সময় এলেই তিনি বিয়ে করবেন। একটা সময় এসেছিল যখন সত্যিই আমি বিয়ে করতে চেয়েছিলাম। অনেকদূর এগিয়েও গিয়েছিলাম। সঙ্গীতার সঙ্গে বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু আমি সঙ্গীতার যোগ্য ছিলাম না। পরে বিয়েটা ভেঙে যায়।

উল্লেখ্য, সঙ্গীতা ছাড়াও, ক্যাটরিনা, ঐশ্বরিয়া সহ অনেকের সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছেন সালমান। বর্তমানে তিনি ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন। সালমানের ঘরোয়া অনুষ্ঠানে অনেকবারই তাঁকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ