1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রণবীর ও দীপিকা ফটোশপে কারসাজির শিকার!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৬৯ Time View

ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন পাশাপাশি। তাঁদের দুজনের গলায় গেরুয়া রঙের ওড়না। আর সেই ওড়নায় লেখা ‘ভোট ফর বিজেপি’। আপাতদৃষ্টিতে দেখে মনে হবে, বলিউডের এই তারকা দম্পতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভোটের আবেদন জানাচ্ছেন। কিন্তু ছবির পেছনের গল্প অন্য কথা বলছে।

বিনোদন জগতের বড় অংশ বিজেপির পক্ষে দাঁড়িয়েছে। তারা জনগণকে বিজেপির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একটি ছবি দ্রুত ভাইরাল হয়েছে। ছবিটি দেখে মনে হচ্ছে, বলিউডের এই তারকা দম্পতি বিজেপিকে সমর্থন করছেন।

এবার জানা যাক ছবির পেছনের ঘটনা। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের ছবিটি ফেসবুকে ‘এক বিহারি ১০০ পে ভারি’ পেজে শেয়ার করা হয়। এই ছবির মাধ্যমে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রকৃতপক্ষে ছবিটি নকল। অর্থাৎ ছবিটা আসল হলেও এর ওপর ফটোশপে কারসাজি করা হয়েছে। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ের পরই সিদ্ধিবিনায়কে গণপতি দর্শনের জন্য যখন গিয়েছিলেন, ছবিটি তখন তোলা হয়। এবার ফটোশপে কারসাজি করে ছবিটি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। তবে কারসাজি করা ছবিটি বিজেপির নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেননি।

দীপিকা পাড়ুকোন এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ছপাক’-এর শুটিংয়ে, আর রণবীর সিং ব্যস্ত ‘এইটি থ্রি’ ছবির প্রস্তুতি নিয়ে। এই ছবিতে তাঁকে ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ