1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রুনার সেই ‘দে দে পেয়ার দে’ এবার চলচ্চিত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬১ Time View

সুপার রুনা’ অ্যালবামটি ইএমআই প্রকাশ করেছে ১৯৮২ সালে ১ ডিসেম্বর। বাপ্পি লাহিড়ীর সুর করা ১০টি গান গেয়েছিলেন রুনা লায়লা। দারুণ জনপ্রিয় হয়েছিল অ্যালবামটি। এই অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান ‘দে দে পেয়ার দে’। গানটির গীতিকার অঞ্জন। বলিউডের বরেণ্য সুরকার সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী পরে গানটি পরিচালক প্রকাশ মেহরার ‘শারাবি’ ছবিতে ব্যবহার করেন। তবে এই ছবিতে গানটিতে কণ্ঠ দেন দুজন, পুরুষ কণ্ঠে কিশোর কুমার আর নারী কণ্ঠে আশা ভোসলে। পর্দায় গানটির সঙ্গে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও জয়াপ্রদা। রুনা লায়লা এখনো গানটি তাঁর বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে শোনান। এবার গানটির প্রথম লাইন নিয়ে একটি ছবি তৈরি হয়েছে। নাম ‘দে দে পেয়ার দে’। পরিচালনা করেছেন আকিব আলী। অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু ও রকুল প্রীত সিং।

২ এপ্রিল ছিল অজয় দেবগনের জন্মদিন। এবার তাঁর বয়স হলো ৫০। তাঁর জন্মদিন উপলক্ষে গত সোমবার ইউটিউবে টি-সিরিজের চ্যানেলে ‘দে দে পেয়ার দে’ ছবির ট্রেলার ছাড়া হয়েছে। আজ বুধবার দুপুর পর্যন্ত ট্রেলারটি দেখা হয়েছে ১ কোটি ৯২ লাখ ৩ হাজার ৪৭৩ বার।
‘দে দে পেয়ার দে’ ছবির মূল ভাবনা হলো, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না। ৫০ বছরের এক প্রৌঢ়ের সঙ্গে ২৬ বছর বয়সের এক যুবতীর প্রেমকে ঘিরে তৈরি হয়েছে ছবির গল্প। ট্রেলারে দেখা যায়, আশিস আর আয়েশা প্রেমে পড়েছে। কিন্তু আয়েশা তার সন্তানের বয়সী। তারপরও আয়েশাকে পাওয়ার জন্য কী না করছে আশিস! ঘটনাচক্রে আশিসের সাবেক স্ত্রী মঞ্জু চলে আসে সামনে। মঞ্জু আর আয়েশার মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই। কেউ কাউকে এতটুকু ছাড়া দিতে রাজি নয়।

অজয় দেবগন ‘দে দে পেয়ার দে’ ছবিতে দারুণ রোমান্টিক। এর আগে অজয় দেবগন আর টাবুকে একসঙ্গে দেখা গেছে ‘দৃশ্যম’ ছবিতে। কিন্তু সেটি ছিল সাসপেন্স থ্রিলার।

‘দে দে পেয়ার দে’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ