1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কারাগার থেকে হাসপাতালে শওকত হোসেন নীলু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১২
  • ১৩৫ Time View

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় কাশিমপুর কারাগারে আটক ১৮ দলীয় জোটের শরিক দল এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারা সূত্র জানায়, রোববার দুপুরের দিকে বুকে ব্যথা অনুভূত হলে তাকে গাজীপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে বিকেলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এখানে এন্ট্রি শেষে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যায়।

বর্তমানে তার শারীরিক পরীক্ষা চলছে। এর আগেই নীলুর ওপেন হার্ট সার্জারি হয়েছিলো বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ