1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিয়ের ১১৭ দিনের মধ্যেই সংসার ভাঙছে প্রিয়াঙ্কা-নিকের!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ১০৯ Time View

বিয়ের ১১৭ দিনের মধ্যেই সংসার ভাঙতে চলেছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তরুণ মার্কিন গায়ক নিক জোনাসের! আমেরিকার ‘ওকে!’ ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্ট ভড়কে দিয়েছে ‘প্রিয়াঙ্কা-নিক’ ভক্তদের। ওই ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে, পার্টি, ঘুরতে যাওয়া, সময় কাটানো সব কিছু নিয়েই প্রিয়াঙ্কা এবং নিকের মধ্যে ঝগড়া লেগেই থাকে।

আরও বলা হয়েছে, নিক যখন বিয়ে করেছিলেন, তখন প্রিয়াঙ্কাকে অনেক শান্ত মেজাজের সহজ নারী মনে করেছিলেন। কিন্তু প্রিয়াঙ্কা এখন নিককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। বিয়ের আগেও নিক বুঝতে পারেননি যে প্রিয়াঙ্কা বদমেজাজি আর খিটখিটে স্বভাবের!

‘ওকে!’ রিপোর্টে বলা হয়েছে, শিগগির ডিভোর্সের পথে হাঁটবেন প্রিয়াঙ্কা-নিক! তাদের ডিভোর্সের কারণে অর্থ নিয়ে দ্বন্দ্ব হবে। কারণ, বিয়ের আগে এই ব্যাপারে কোনো চুক্তি করেননি তারা।

প্রিয়াঙ্কা এবং নিক এখন মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন। তাই অনেকেই ম্যাগাজিনের এই রিপোর্টকে গুজব মনে করছেন।

এ ব্যাপারে প্রিয়াঙ্কা বা নিক কেউ এখনও মুখ খোলেননি।

গেল বছর পহেলা ডিসেম্বর ধুমধাম আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। ভারতের জোধপুরের উমেদ ভবনে প্রথমে খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে হয় এ দুই তারকার।

প্রসঙ্গত, বয়সে ১০ বছরের ছোট নিক জোনাসকে চার মাস আগে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর অনেকেই বলেছিলেন, এই বিয়ের পরিণতি ডিভোর্সে গড়াবে! অবশেষে সেই অনুমানই কি সত্যি হতে চলেছে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ