1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আলভারেজকে চায় বার্সেলোনা, না পেলে আর্জেন্টিনা-ব্রাজিল তারকার দিকে নজর বিনিয়োগকারীদের ২০৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো পাকিস্তানে একলাফে ১৯ রূপির বেশি বাড়ল ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি পেট্রোলেরও কু‌য়েত প্রবাসী‌ বাংলাদেশিদের জন্য সৌদির এন্ট্রি পারমিট বন্ধ ঘোষণা ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ জানালেন ফিলিস্তিনি ফুটবল প্রধান নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী ইরান যুদ্ধ : ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি পুতিনের ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৫ মিমি বৃষ্টি

রাজধানীর কূটনীতিকপাড়ায় নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

রাজধানী ঢাকার গুলশান, বনানী, বারিধারা মিলিয়ে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

আজ রবিবার ভোর থেকে ওই এলাকায় তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে। কোনো যানবাহন সন্দেহ হলে তল্লাশি চালানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমদ বলেন, নিউ জিল্যান্ডে সন্ত্রাসী ঘটনার পর নিয়মিত নিরাপত্তার পাশপাশি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস। নিরাপত্তায় এ দিনটিও গুরুত্ব দেওয়া হয়েছে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আবাসিক হোটেলগুলোতে সিসি ক্যামেরা সচল রাখা, অতিথিদের সম্পর্কে পুলিশকে জানানোসহ সতর্ক থাকার নির্দেশের পাশপাশি বিভিন্ন ক্লাব ও বিদেশি দূতাবাসগুলো ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ডিপ্লোম্যাটিক এলাকায় সবসময় নিরাপত্তা থাকে। ২৬ মার্চ উপলক্ষে গুলশান এলাকা এবং ডিপ্লোমেটিক জোনে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে টহল পুলিশের সংখ্যা বাডিয়ে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশের নজরদারি রয়েছে। এর জন্য বাড়তি জনবল মোতায়েন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ