1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আজ নিউজিল্যান্ডের নারীরা স্কার্ফে মাথা ঢাকবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৫৭ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। নৃশংস এই হত্যাযজ্ঞের পর নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। আর তারই ধারাবাহিকতায় মুসলমান নারীদের প্রতি সমর্থন জানাতে আজ শুক্রবার দেশটির সব নারী একদিনের জন্য মাথা ঢেকে রাখবেন।

‘হেডস্কার্ফ ফর হারমনি’ নামে একটি সামাজিক আন্দোলনের আয়োজকরা এ পদক্ষেপ নিয়েছেন।
তবে তাদের কী ধরনের কাপড় মাথায় পরতে হবে, বা কিভাবে তা পরতে হবে, তা নিয়ে বিশেষ কোন নিয়মকানুন থাকবে না। খবর খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

এদিকে এই অনুষ্ঠানটি নিয়ে ইতোমধ্যেই দেশটিতে হৈচৈ শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারীদের প্রতি অবিচার করা হবে এবং নারীরা যে পুরুষের অনুগত সেই বার্তাও দেয়া হবে।

তবে অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিষয়ক একজন পণ্ডিত ড. যাইন আলী বলছেন, এই অনুষ্ঠানটি নিয়ে তিনি ভীষণভাবে গর্বিত। নিউজিল্যান্ডের মুসলমান নারীরাও অনুষ্ঠানটি নিয়ে গর্বিত হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ