1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ব্যালন ডি’অরের বর্তমান মালিক উসমান দেম্বেলে। তবে আগামী মাসেই পুরস্কারটির মালিক হাতবদল হবে।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারটির বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ঘোষণার আগে যা হয় সেই ভবিষ্যৎদ্বাণী এবারও চলছে। ব্যতিক্রম কোনো কিছু হয়নি। এবার সেই জ্যোতির্বিদ্যায় নাম লেখালেন খোদ পুরস্কারটির বর্তমান মালিক দেম্বেলে।

তার মতে, ব্যালন ডি’অর আবারও পিএসজির কোনো একজনই জিতবেন।
গতকাল সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। পুরস্কারের তালিকায় আছেন দেম্বেলেও। তার আগে পিএসজির ফরোয়ার্ড বলেছেন, ‘আমি মনে করি না, ট্রফিটি নিয়ে পূর্বানুমান করা কঠিন।

আমার মনে হয়, পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই পুরস্কারটি থাকবে।’

পিএসজির কোন খেলোয়াড়ের হাতে উঠবে তা সরাসরি না বললেও দেম্বেলে শীর্ষ ৩ ফুটবলারের নাম বলেছেন। যাদের হাতে উঠতে পারে সোনালি ট্রফিটি। ২৯ বছর বয়সী ফ্রান্স ফরোয়ার্ড বলেছেন, ‘আমার শীর্ষ ৩? কোনো নির্দিষ্ট ক্রম নয়। খিচা কাভারেইস্কা, হ্যারি কেইন—দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছে।

দুজনের সঙ্গে আমার মতে, এমবাপ্পে। আর আমি? না, এই তালিকায় নিজেকে রাখতে পারি না। কখনোই নিজেকে ভোট দিই না।’
নিজের তালিকায় নিজেকে না রাখলেও এবারের ব্যালন ডি’অর জয়ে দেম্বেলেও দুর্দান্ত এক প্রতিযোগী। পিএসজিকে লিগ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার লিগসহ আরো কয়েকটি ট্রফি জয়ে দুর্দান্ত অবদান রেখেছেন তিনি। সবমিলিয়ে ২৫ গোলের বিপরীতে ১৩ অ্যাসিস্ট করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ