1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নেশা করে যে কাণ্ড করেছিলেন অভিনেত্রী অংকিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৬৭ Time View

কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী অংকিতা মজুমদার। কয়েকমাস হলো বিয়ে করেছেন। বিয়ের পর বর সৌমিত্রের সঙ্গে এটাই তার প্রথম হোলি। হিন্দুদের এই উৎসব দোল পূর্ণিমা নামেও পরিচিত। ওপার বাংলার শীর্ষ এক গণমাধ্যমের কাছে নিজের দোলের কিছু ঘটনা শেয়ার করেছেন অংকিতা। যেমন তিনি রংয়ে ভয় পান; তার স্বামীর আবার রংয়ের পাশাপাশি আবিরেও ভয় আছে। তবে সবচেয়ে মজার একটি ঘটনা তিনি রাখঢাক না করেই বলেছেন।

অংকিতা জানান, তিন-চার বছর আগে দোলের দিন বন্ধুদের পাল্লা পড়ে ভাঙ খেয়ে ফেলেন। পরিমাণে একটু বেশিই হয়ে গিয়েছিল হয়তো। ভাঙ খাওয়ার পরে এক বন্ধুর সঙ্গে গলফ গ্রিনের বাসায় ফিরছিলেন। কিন্তু মাতাল অবস্থায় নিজের বাসা খুঁজে পাচ্ছিলেন না অংকিতা। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিজের বাসার চারপাশে ঘুরতে থাকেন। সেটা ৫-১০ মিনিট হলেও কথা ছিল; পাক্কা আড়াই ঘণ্টা তিনি নিজের বাড়ির চারপাশে ঘুরেছেন!

বিয়ের আগ পর্যন্ত সাধারণত বন্ধুদের সঙ্গে দোল সেলিব্রেট করতেন তিনি। হোলি পার্টিতে থাকা ছিল আবশ্যিক ব্যাপার। এবার স্বামীকে নিয়েই ওসব পার্টিতে যাচ্ছেন তিনি। তবে নিজের বাড়ির চারপাশে আড়াই ঘণ্টা ঘোরার সেই ঘটনার পর থেকে ভাঙ জাতীয় নেশাদ্রব্য থেকে দূরত্ব বজায় রেখেছেন টিভি সিরিয়ালের সুপরিচিত এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ