1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কুম্ভর আকাশে ‘ব্রহ্মাস্ত্র’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৯২ Time View

কুম্ভর আকাশ গতকাল সোমবার রাতে ঝলমলিয়ে উঠেছে ‘ব্রহ্মাস্ত্র’র আলোয়। ছবির নায়িকা আলিয়া ভাট আগেই ঘোষণা করেছেন, মহা শিবরাত্রির রাতে তাঁরা সবাইকে চমক দেবেন। এই রাতে কুম্ভতে প্রকাশিত হলো ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম লোগো।

রণবীর কাপুর আর আলিয়া ভাটের কাছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি একটু বিশেষ, তা বলার অপেক্ষা রাখে না। এই ছবির সেট থেকেই তাঁদের প্রেম শুরু। এখন ছবির এই নায়ক-নায়িকা ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণায় উঠেপড়ে লেগেছেন। রণবীর কাপুর, আলিয়া ভাট আর পরিচালক অয়ন মুখার্জি ব্যক্তিগত উড়োজাহাজে প্রয়োগরাজে যান। উড়োজাহাজে সফরের ভিডিও আলিয়া তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই ভিডিওতে আলিয়ার সঙ্গে রণবীর আর অয়নকে দেখা গেছে। আলিয়া সবাইকে এই ভিডিওর মধ্য দিয়ে মহা শিবরাত্রির শুভেচ্ছা জানান। এখানে এই বলিউড সুন্দরী জানান, তাঁরা কুম্ভতে চমক দিতে চলেছেন। ভিডিওতে আলিয়ার সঙ্গে রণবীরের অন্তরঙ্গতাও ধরা পড়ে। এমনকি এই বলিউড সুন্দরী রণবীরকে তাঁর গালের টোল দেখানোর জন্য আবদার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

oসত্যিই চমক দেন আলিয়া। ১৫০টি ড্রোন ক্যামেরা এই রাতে কুম্ভর আকাশ আলোকিত করে। ড্রোনের সাহায্যে আকাশে আলো দিয়ে লেখা হয় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির লোগো। কুম্ভতে তাঁদের বিশেষ মুহূর্তের কিছু ছবি সামনে এসেছে। একটি ছবিতে দেখা যায়, আলিয়া আর রণবীর পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছেন। আর তাঁরা উপভোগ করছেন সেই বিরল মুহূর্ত। আর একটি ছবিতে রণবীর আর অয়নকে দেখা যায় ড্রোন হাতে। তাঁদের মাঝে ছিলেন আলিয়া। এমনকি আলিয়া আর রণবীরের একসঙ্গে শিবের আরতি করার ছবিও সামনে এসেছে।

অয়ন মুখার্জি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পোস্টার শেয়ার করেছেন। এই পোস্টারে দেখা যায়, ছবির নায়ক-নায়িকা একে অপরকে আলিঙ্গন করে আছেন। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুর ছাড়া আরও আছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুন, মৌনী রায়, দিব্যেন্দু শর্মা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ