1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

উৎসবের গান গাইলেন কুমার বিশ্বজিৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭২ Time View

ঐতিহ্যবাহী সব উৎসবে বাজানো যাবে, এ রকম একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। আসছে বৈশাখে প্রকাশের পর বাংলার যেকোনো উৎসবে গানটি বাজাতেই হবে বলে মনে করেন নতুন এ গানটির প্রকাশকেরা। শিগগির বের হচ্ছে গানটির একটি ভিডিও। আর সেখানে একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে শিল্পী কুমার বিশ্বজিৎকেও।

‘নতুন দিনের নতুন রঙে সবার মন দুলে যায়, চারদিকে রঙের খেলা গানে ছন্দ খুঁজে পায়’, গানটির কথা লিখেছেন নকশাকার বিপ্লব সাহা এবং সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এটি দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান। দেড় মাস আগে গানটির রেকর্ডিং হয়েছে। লিরিকটা বর্ণিল, বাংলাদেশের ষড়ঋতুর কথা রয়েছে এতে। বৈশাখ ছাড়াও যেকোনো উৎসবে গানটি বাজানো যাবে।’

মিউজিক ভিডিওর শুটিংয়ে কুমার বিশ্বজিৎ
গানটির প্রযোজক ও গীতিকার বিপ্লব সাহা বলেন, ‘বাংলার নদী, ফুল, লতা-পাতার পাশাপাশি তাঁত, তাঁতি, রং, সুতা শব্দগুলোকে এই গানে এক করা হয়েছে। কেননা তাঁত ও তাঁতির কথা, রং ও সুতোর কথা আমাদের গানগুলোতে তেমন পাওয়া যায় না। সে জন্য গানটা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাংলার যেকোনো উৎসবে এটি শ্রোতাদের কানে বাজে।’ গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। ভিডিওতে আরও দেখা যাবে ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, আসিফ খান, শাহেদ ফারহানসহ এক ঝাঁক রাম্প মডেলকে।

কুমার বিশ্বজিৎ জানান, বৈশাখ উপলক্ষে সিলেটের টেকেরহাটের বাউল সেকেন্ড শাহর একটি গান করেছেন তিনি। প্রকাশের অপেক্ষায় রয়েছে তাঁর বেশ কিছু নতুন গান। এ ছাড়া নিজের বেশ কিছু জনপ্রিয় গানের রিমিক্স করছেন এই শিল্পী। শিগগির শোনা যাবে সেগুলোও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ