1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

১ সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭২ Time View

মুক্তির আগে থেকে রণবীর-আলিয়ার ‘গলি বয়’ নিয়ে বক্স অফিসে উত্তেজনা ছিল। মুক্তির পর ছবিটি নিয়ে আরও বেশি করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের সেই উৎসাহ বক্স অফিসে রণবীর-আলিয়ার এই ছবিকে সাফল্য এনে দিয়েছে।

প্রথম সপ্তাহে ৯৫ কোটির ব্যবসা করল গলি বয়। একটুর জন্য প্রথম সপ্তাহে ১০০ কোটির ক্লাবে স্থান পেল না রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত গলি বয়। যদিও গত সপ্তাহের শুরুতে ভালোই ব্যবসা করেছিল গলি বয়। তবে, জোয়া আখতার পরিচালিত এই সিনেমা প্রশংসা কুড়িয়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে গোটা বলিউডের।

বিদেশের দর্শকদেরও মন জয় করে নিয়েছে এই সিনেমা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে গলি বয়ের ব্যবসার পরিসংখ্যান প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, দেশের বাইরে দারুণ চলছে গলি বয়। বিদেশে মঙ্গলবার অবধি মোট ৪২ কোটি টাকার ব্যবসা করেছে গলি বয়।

সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উত্সাহ দেখে একথা নিঃসন্দেহে বলাই যায়, শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে রনবীর-আলিয়ার এই ফিল্ম। গলি বয় ১০০ কোটির ক্লাবে ঢুকলে এই নিয়ে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হবে রণবীরের। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ