1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঋষি কাপুরকে দেখতে নিউ ইয়র্কে আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭০ Time View

নিউ ইয়র্কে রয়েছেন ঋষি। তাঁর সঙ্গে সেখানে রয়েছেন নীতু সিং কাপুরও। শোনা যাচ্ছে, ঋষি নাকি ক্যান্সারে আক্রান্ত। কোনও কোনও সূত্র বলছে, ঋষি কাপুর ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে, তিনি আপাতত বেশকিছুটা ভালোও আছেন। তবে ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে নীতু সিং বা কাপুর পরিবারের তরফে কোনও স্পষ্ট বয়ান দেওয়া হয়নি।

যদিও ঋষি কাপুরের ক্যান্সারের খবর গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ভাই রণধীর কাপুর। তিনি জানিয়েছিলেন ঋষি কাপুরের শরীরের একটা অদ্ভুত যন্ত্রণা রয়েছে। তাঁর বিভিন্ন রকম টেস্ট করা হচ্ছে। যদিও এবিষয়ে তাঁর আমার সম্পূর্ণ আলোচনা হয়নি।

তবে নতুন বছর পড়ার পর নীতু সিংয়ের একটি পোস্ট থেকে ঋষি কাপুরের ক্যান্সার হওয়ার জল্পনা বাসা বাঁধে। ইতিমধ্যেই অসুস্থ অভিনেতাকে দেখতে আমেরিকায় যান শাহরুখ-গৌরী, অনুপম খের, প্রিয়ঙ্কা চোপড়া, সোনালি বেন্দ্রে সহ আরও অনেকেই। ঋষি কাপুরকে দেখতে ও কাপুর পরিবারের সঙ্গে সময় কাটাতে রণবীর কাপুরের সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিলেন আলিয়া ভাটও। এবার ঋষি কাপুরকে দেখতে ছুটে যান বলিউডের মিস্টার মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীতু সিং।

ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নীতু সিং লিখেছেন, ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়, যতটা সময় মানুষটার সঙ্গে ছিলেন, সেই সময়টা সুন্দরভাবে কাটানোটাই আসল কথা। আমির যতটা সময় ছিলেন তাঁকে (ঋষি কাপুর) ভালোবাসা, শ্রদ্ধা ও হাসি ঠাট্টায় মেশানো সুন্দর একটা সময় উপহার দিয়েছেন। সত্যিই ও একটা আসল সুপারস্টার। আমার মনে হয় আমার সঙ্গে সকলেই সহমত হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ