1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

মধ্যরাতে বিএনপির গুলশান অফিসে ডিবির হানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১১৩ Time View

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ হানা দেয়।

রাত ১১টার দিকে হঠাৎ করে ডিবি পুলিশের একাধিক দল বিএনপির অফিস ঘিরে ফেলে।

এ সময় অফিসের ভেতরে অবস্থান করছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সহ-সভাপতি সমশের মুবিন চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

প্রায় ঘণ্টাখানেক ধরে পুলিশ অফিসটি ঘিরে রাখে। তবে খালেদা জিয়া রাত ১২টা ১০ মিনিটে অফিস ত্যাগ করার পর কাউকে আটক না করেই ডিবি পুলিশ চলে যায়।

ধারণা করা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ারকে গ্রেফতার করতেই ডিবি পুলিশ গুলশান অফিসে আসে। কিন্তু তিনি খালেদা জিয়ার গাড়িতে করে গুলশান অফিস ত্যাগ করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে একটি সূত্র জানায়।

তবে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার বাংলানিউজকে জানান, মজিবুর রহমান সারোয়ার অন্যান্য নেতাদের সঙ্গেই গুলশান অফিস থেকে বের হয়ে যান।

এর আগে আন্দোলনের নতুন কর্মসূচি নির্ধারণে গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোট নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন ও জোট প্রধান খালেদা জিয়া রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বৈঠক করেন।

এতে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জামায়াতের হামিদুর রহমান আযাদ এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ন্যাশনাল পিপলস্ পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলুসহ ১৮ দলের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ