1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

গ্রেফতার এড়াতে দু’এক জন করে কার্যালয় ছাড়লেন বিএনপি নেতারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১২৭ Time View

পুলিশের শাসানি মেনে নিয়েই এক/দু’জন করে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলেন বিএনপি নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার হরতালের সমাপনী সংবাদ সম্মেলন শেষে তাদের জোটবদ্ধ হয়ে কার্যালয় ত্যাগ করতে নিষেধ করে পুলিশ।

পুলিশের এডিসি (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, ‘জোট বেঁধে বের হলেই তাদের গ্রেফতার করবো আমরা। এস সঙ্গে তিন জনের বেশি যাতে বের না হন সেদিকে খেয়াল রাখছি।’

মেহেদী হাসানের এ প্রচ্ছন্ন হুমকি ছাড়াও কার্যালয়ের সামনে ও উভয় পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো পুলিশের ব্যারিকেড আর মোতায়েন রাখা পুলিশ ভ্যানের শাসানিতে অনেকটাই যেন মিইয়ে যান বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই ওপরতলা থেকে উঁকি মেরে দেখেন নিচের পরিস্থিতি। তারপর এক কি দু’জন করে নেমে আসেন।

সন্ধ্যা সোয়া ছ’টায় পর বেরিয়ে যান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারপর যান ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সবার পরে কার্যালয় ত্যাগ করেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু।

সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কর্মীশূন্য হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ