1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভালোবাসা দিবসে প্রকাশ পেলো মাহতিম শাকিবের ‘যদি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৪ Time View

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আজ বিকেলে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় প্রকাশিত হয়েছে মাহতিম শাকিবের গাওয়া নতুন গান-ভিডিও ‘যদি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। ভিডিওটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। ভিডিওতে গায়কের ভূমিকায় রয়েছেন মাহতিম শাকিব নিজেই। অভিনয় করেছেন অর্ণব অন্তু, সামন্তী সৌমি, সাঈদ শাহেদ ও নদী। গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘মাহতিম শাকিবের কণ্ঠটি এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তাঁর। এই গানটি ভালোবাসার। কথা এবং সুরের মধ্যে ঢুকে গেয়েছে সে। গানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ভিডিও। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকাদের জন্য এই গান আমাদের পক্ষ থেকে একটা বিশেষ উপহার।’

মাহতিম শাকিব বলেন, ‘জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। ভিডিওটিও আমার মনে ধরেছে। আশাকরি আমার ভক্ত-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ গানটির পৃষ্ঠপোষকতা করেছে পোলার আইসক্রিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ