1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

পরিস্থিতি অস্থিতিশীল করতে আদালতে গেছে বিএনপি : টুকু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৩৮ Time View

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন ‘মিছিল করে কেউ আদালতে আসেন না। আইন-আদালতের প্রতি সম্মান রেখে বিচারপ্রার্থীর আদালতে আসা উচিত। এরা বিচারপ্রার্থী নয়।’

জামিন না পেয়ে বিএনপির গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করে বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর নিজ কক্ষে তিনি এ কথা বলেন।

জামিন দিলেও তারা (বিএনপি) উৎসাহের সঙ্গে গাড়ি ভাঙচুর করতো উল্লেখ করে টুকু বলেন, যখন জামিন শুনানি চলছে, তখন গাড়ি ভাঙচুর করা হচ্ছে। তারা আসলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আদালতে গেছেন।

জামিন দেওয়া না দেওয়া আদালতের কাজ উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।’ নিম্ন আদালত জামিন দেননি। উচ্চ আদালতে যেতে পারেন। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেতে পারেন।’

আদালত চত্ত¡রে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘কেউ লাঞ্ছিত হয়ে থাকলে, আহত হয়ে থাকলে আমি দুঃখিত।’

সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ত্রুটি হতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ যা করা দরকার তা করবে। অস্থিতিশীল পরিস্থিতির মাঝখানে সাংবাদিক ভাইদের অবস্থা দুরহ হয়ে পড়ে।’

এ বিষয়টি আইজপি দেখবেন বলেও জানান প্রতিমন্ত্রী। সাংবাদিকদের বাস্তব অবস্থা বিবেচনার অনুরোধও জানান তিনি।

‘আসামির জামিন না হলে গাড়ি ভাঙবো, অগ্নিসংযোগ করবো এটা হতে পারে না’ বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিচারপ্রার্থীর পক্ষে জোর-জবরদস্তি কী বিচারপ্রার্থীর কাজ?’

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি হত্যা, ভাঙচুরে মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায়, তখন পুলিশ নীরবে বসে থাকতে পারে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর করে, সচিবালয়ে বোমা হামলা করে। যুদ্ধাপরাধীদের বিচার যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, তখনই তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ