1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত ঢাকার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল রাজধানীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত বিশ্ববাজারে নতুন রূপে ফিরেছে হুয়াওয়ে

কারাগারে ডিভিশন পেলেন ১৮ দলের ১৪ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৩৮ Time View

জামিন নামঞ্জুর করে আদালত থেকে  কারাগারে পাঠানো  ১৮ দলের ৩৩ নেতার মধ্যে  ১৪ জনকে ডিভিশন দেওয়া হয়েছে। এই ১৪ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিআইপি সেলের ২৬ নম্বর `চম্পাকলি` ও ১০ নম্বর `কাঁঠালচাপা`য় রাখা হয়েছে।

এছাড়া লাল ডিভিশন প্রাপ্তদের `শাপলা` সেলে রাখা হয়েছে।

সূত্র জানায় ২৬ নম্বর সেলের চম্পাকলিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সূত্র আরো জানায়, ১০ নম্বর ভিআইপি সেলের কাঁঠালচাপায় রয়েছেন এলডিপিপ্রধান কর্নের অলি আহমেদ ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

বন্দি নেতাদের স্বজনদের মধ্যে কারাফটকে দেখা গেছে ড. খন্দকার মোশারফ হোসেনের মেয়ের জামাই রিকোকে। তিনি জানান, তিনি তার শ্বশুরের জন্য টেবিল ফ্যান টিস্যু একটি মাল্টিপ্লাগ এবং জামা-কাপড় নিয়ে এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ