1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

বিএনপি কার্যালয়ে পুলিশের টানা-হেঁচড়া: খোকন আটক, মিনু আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১১৫ Time View

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে আটক করেছে পুলিশ। টানা-হেঁচড়া করে আহত করেছে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুকে।

বৃহস্পতিবারের দিনব্যাপী হরতালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের গেটে এ আটক ও টানা-হেঁচড়ার ঘটনা ঘটে।

এ সময় মঞ্জুরুল আলম নামে অপর এক বিএনপি কর্মীকেও আটক করে পুলিশ।

কেন্দ্রীয় কার্যালয়ের গেটে অবস্থানরত খোকনকে জোর করে ভ্যানে তুলে নেয় পুলিশ। এ সময় মিনুকেও গাড়িতে তোলার চেষ্টা করা হলে তিনি রাস্তায় শুয়ে পড়েন। টানা-হেঁচড়ায় তার জামা ছিড়ে যায়।

এর আগে সংরক্ষিত আসনের চার এমপি নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু ও শাম্মী আক্তার কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার মুখে পুলিশি টানা-হেঁচড়ার মুখে পড়েন। তবে পুলিশ তাদের আটকাতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ