1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জন্মদিন উদযাপন করায় পপ তারকার জরিমানা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৫ Time View

জন্মদিন পালন করলেও যে জরিমানা গুনতে হয় এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু তাজিকিস্তানের জনপ্রিয় পপ তারকা ফিরুসা খাফিজোভার ক্ষেত্রে এমনটিই ঘটেছে। জন্মদিন উদযাপন করায় তাকে পাঁচ হাজার সোমোনি অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশো মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করেছে দেশটির আদালত। খবর বিবিসির।

জানা গেছে, বন্ধুদের নিয়ে মঞ্চে নাচ-গান করে জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পপ তারকা খাফিজোভা। আর এই অপরাধেই তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত তাঁকে পাঁচ হাজার সোমোনি আর্থিক জরিমানা করে।

কারণ হিসেবে জানা গেছে, দেশটির সংস্কার, প্রথা ও ঐহিত্য বিষয়ক আইনের ৮ নম্বর আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে যে কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না।

এদিকে সরকারি কৌসুলি এ আইনটিকে জনগণের জন্য জরুরি বলে বর্ণনা করেন। তাদের মতে এ আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশে বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করা।

তবে দেশটির অনেক নাগরিক সামাজিক মাধ্যমে এই আইনটির প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। একে ‘আজব আইন’ বলে অনেকেই লিখছেন, এটা মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ