1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মাদাম তুসোয় মোমের প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৭ Time View

জীবন দারুণ কাটছে প্রিয়াঙ্কা চোপড়ার; বিশেষ করে বিয়ের পর থেকে তাঁর মুকুটে জুড়ছে একের পর এক শুভ্র পালক। যেন সাফল্য, আনন্দ আর সার্থকতায় ভেসে যাচ্ছেন এই বলিউড তারকা। সম্প্রতি অন্য এক আনন্দের খবর তিনি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। পৃথিবীর বিখ্যাত জাদুঘর মাদাম তুসো তাঁর মোমের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

মাদাম তুসো জাদুঘরে বেশ কয়েকজন বলিউড তারকার সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে স্থাপন করা হয়েছে এই ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পীর মোমের মূর্তি। বলিউডে তো বটেই, হলিউডেও বেশ জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। এ জন্য নিউইয়র্কের মাদাম তুসো জাদুঘরে প্রিয়াঙ্কার মোমের মূর্তি স্থাপিত হয়েছে।

জাদুঘরে এই মোমের মূর্তি তৈরি হয়েছে প্রিয়াঙ্কার এমি অ্যাওয়ার্ডসের সাজকে মাথায় রেখে। এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যে রকম লাল গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা, মূর্তি তৈরিতে তাঁর সেই চেহারাটাকেই বেছে নেওয়া হয়েছে। এই লাল গাউন পরেই এমি অ্যাওয়ার্ডসের লালগালিচায় হেঁটেছিলেন তিনি। শিল্পীর চোখে এটিই প্রিয়াঙ্কার সবচেয়ে সুন্দরতম চেহারা। মূর্তি দেখে মনে হচ্ছে, যেন ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।

নিজের মোমের মূর্তির পাশে কালো পোশাকে হাসিমুখে দাঁড়ানো একটি ছবি গত রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা ধন্যবাদ দিয়েছেন মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষকে। জানিয়েছেন, নিউইয়র্কের পরে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও এশিয়ায়ও বসানো হবে এই মূর্তি। ইন্টারনেট ভেসে গেছে প্রিয়াঙ্কার নতুন এক ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে, নিজের মোমের মূর্তি উন্মোচনে মাদাম তুসোয় গিয়েছেন তিনি। ভিডিওতে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

যুক্তরাজ্যের লন্ডনে মাদাম তুসো জাদুঘরেও প্রিয়াঙ্কার এই মূর্তি রাখা হবে। সেখানে আরও রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি।

প্রিয়াঙ্কা চোপড়া প্রস্তুতি নিচ্ছেন নিজের পরবর্তী হলিউডি ছবির জন্য। ছবির নাম ‘ইজ নট ইট রোমান্টিক?’ যদিও ছবিটিতে তাঁকে একটি পার্শ্ব চরিত্রে দেখা যাবে। সম্প্রতি মার্কিন টিভি অনুষ্ঠান গুড মর্নিং আমেরিকায় হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। কথা বলেছেন নিজের বিয়ে নিয়ে। বিয়ের আগে হঠাৎ কেন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলেন তিনি, সে বিষয়েও কথা বলেছেন এই অভিনয়শিল্পী। হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ