1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দুই রণবীরই পছন্দের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৯০ Time View

প্রেম ও বিয়ে নিয়ে রণবীর কাপুর ও আলিয়া ভাট সম্পর্কে এতদিন বলিউড পাড়ায় বেশ শোরগোল হলেও এখন একেবারেই ঠাণ্ডা! কারণ আলিয়া এখন মজেছেন রণবীর সিংকে নিয়ে। তবে সেটা শুধুই ছবির জন্য! জোয়া আখতারের নতুন সিনেমা গাল্লি বয়-এ তারা দু’জন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারও প্রকাশ হয়েছে বেশ ক’দিন আগে। এখন জোরেশোরে প্রচারণা চালাচ্ছে এই দুই তারকা

আগামী ১৪ ফেব্রুয়ারি ভারতসহ কয়েকটি দেশে একযোগে মুক্তি পাবে গাল্লি বয়। এখন প্রচারণায় ব্যস্ত ছবির দুই নায়ক-নায়িকা। কীভাবে নারীর মন জয় করা যায়, তা জানতেই চাইবেন ভক্তরা। লাভগুরু রণবীর নিজে ৬ বছর চুটিয়ে প্রেম করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন দীপিকা পাডুকোনের সঙ্গে। তিনিই শোনালেন সেই মন্ত্র।

রণবীর বলেন, ‘যদি তোমার ভালোবাসার মানুষটির মন জয় করতে চাও, তাহলে অবশ্যই তাকে থিয়েটারে নিয়ে সিনেমা দেখাও।’ আর যিনি এখন রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন, সেই আলিয়া ভাট বলেন, ‘এটাই সেরা টিপস।’

এছাড়া দুই রণবীর সম্পর্কে আলিয়া বলেন, ‘দুই রণবীরই আমার খুব পছন্দের মানুষ।’ ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, রণবীর-আলিয়ার প্রেমের রসায়ন বেশ জমবে।

রণবীর সিনেমার যে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন, তা জয় করেছে ভক্তদের মন। বোঝাই যাচ্ছে, গাল্লি বয়-এ প্রেম ভালোই জমবে রণবীর-আলিয়ার। সামনেই বিশ্ব ভালোবাসা দিবস। আর এমন ভালোবাসাময় দিনেই মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়ার গাল্লি বয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ