1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
খামেনিকে মাশহাদে দাফন করা হবে: ইরানি গণমাধ্যম এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ধানের শীষে ভোট দিতে চাওয়া ‘সেই’ অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন ই’রা’নে হা ম লা র জন্য ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্পের তারেক রহমানের প্রেস উইংয়ে যুক্ত হলেন ড. ইউনূসের সহকারী প্রেস সচিব দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে ড্রো’ন হা ম লা ট্রেনে ঈদ যাত্রা: আজ মিলছে ১৪ মার্চের টিকিট ২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপিকে উদ্ধার

কান উৎসবে এইডস্ ফান্ড সংগ্রহে ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৪১ Time View

কান চলচ্চিত্র উৎসবের ৬৫তম আসরে যোগ দিচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ২৪ ও ২৫ মে  উৎসবের রেড কার্পেটে তিনি যোগ দিচ্ছেন । কান চলচ্চিত্র উৎসবে এবার তিনি বিউটি প্রডাক্ট ‌ল’রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন। রেড কার্পেটের পাশাপাশি আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ (অ্যামফার) এর আয়োজিত এক ডিনার পার্টিতেও যোগ দিবেন ঐশ্বরিয়া।

আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের আয়োজনে এ ডিনার পার্টিতে যোগ দিয়ে ঐশ্বরিয়া মরণ ব্যাধি এইডস রোগীদের জন্য সাহায্য চাইবেন। বিশ্বের সবাইকে এইডস নিয়ে আরও সচেতন থাকার এবং এ বিষয়ে সবাইকে এগিয়ে আসারও আহবান জানাবেন তিনি।

এ প্রসঙ্গে ঐশ্বরিয়া নিজের অনুভূতি জানিয়ে বলেন, ১১ বছর ধরে এ উৎসবে অংশ নিয়ে আসছি। এবারের আয়োজনটি আমার জন্যে স্মরনীয় হয়ে থাকবে। কেননা এ বছর  আমি আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের একটি ডিনার পার্টিতে এইডস রোগীদের সাহায্যের জন্য ফান্ড সংগ্রহ করবো, যা এইডস রোগীদের জীবনের সঙ্গে লড়তে সাহায্য করবে।

অ্যাশ ছাড়াও এই অনুষ্ঠানে জিউয়েন স্টিফানি, মিল্লা যবভিচ, নাতাশা পলি, জুলিয়ানা মারগলিস এবং ডায়ান কিটন ল’রিয়াল প্যারিস অ্যামফার-এর গালাতে প্রতিনিধিত্ব করবেন।

এছাড়াও এবারের কান চলচ্চিত্র উৎসবে শ্বশুর অমিতাভ বচ্চন, স্বামী অভিষেক বচ্চন সহ ঐশ্বরিয়া তার ৬ মাসের মেয়ে আরাধ্য বচ্চনকেও সঙ্গে নিয়ে উপস্থিত হবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ