1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভারতের ৫ রাজ্যে, বাংলাদেশি মেঘলার তেলেগু ছবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৮৪ Time View

‘সাকালাকালাভাল্লাবুডু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তার। আগামী ১ ফেব্রুয়ারি ছবিটি ভারতের ৫ রাজ্যে মুক্তি পাচ্ছে। ১৫ সেপ্টেম্বর শিবা গণেশ পরিচালিত ছবিটির ফার্স্টলুক মুক্তি পেয়েছে। ‘আমি শুধু চেয়েছি তোমায়’ দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত মুক্তাকে আরো দেখা গেছে ‘নবাব’ ও ‘পাষাণ’-এ।

ছবি মুক্তি উপলক্ষে মেঘলা বুধবার সকালে হায়দরাবাদ থেকে ফেসবুক লাইভে আসেন। জানান, একটু পরে ছবি মুক্তির বিষয়ে একটা সংবাদ সম্মেলন রয়েছেন। এসময় তিনি ভক্তদের নিকট দোয়া চান।

ছবি মুক্তির প্রচারে মেঘলা হায়দরাবাদ গেছেন ২৭ জানুয়ারি। হায়দরাবাদ শহরের বাইরে বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরেলা এবং অন্ধ্র প্রদেশ; এই পাঁচ রাজ্যে ১৫০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘সাকালাকালা ভাল্লাভুডু’। এছাড়া সেখানকার কয়েকটি বড় বড় মাল্টিপ্লেক্সেও চলবে ‘সাকালাকালা ভাল্লাভুডু’। তামিল, তেলেগু, বলিউডের সুপারস্টারদের সঙ্গে পাল্লা দিয়ে চলবে এ ছবি।

‘সাকালাকালাভাল্লাবুডু’ পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। এই ছবিতে মেঘলার নায়ক তানিশক রেড্ডি। এছাড়া মেঘলার বাবার চরিত্রে অভিনয় করেছেন সুমান তালওয়ার, যিনি দক্ষিণি সিনেমার পরিচিত মুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ