1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

বিতর্কে মৌসুমী চট্টোপাধ্যায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৮৫ Time View

সম্প্রতি, বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার খ্যাতনামা অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। আর রাজনীতিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী। দলীয় অনুষ্ঠানে সঞ্চালিকার পোশাক নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

জানা গেছে, গুজরাটের সুরাতের একটি হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গেই সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে যিনি সঞ্চালিকা ছিলেন তাঁর পরনে ছিল শার্ট ও স্কিন টাইট প্যান্ট। সেই সঞ্চালিকাই সংবাদমাধ্যমের সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায়ের আলাপ করিয়ে দেন।

সেসময় অভিনেত্রী তথা বিজেপি নেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ওই সঞ্চালিকার উদ্দেশ্যে বলেন,’আপনি যে পোশাক পরে এসেছেন, সেই পোশাক ঠিকঠাক নয়। আপনার উচিত ছিল শাড়ি কিংবা কুর্তা-চুরিদার পড়া। আমি তোমায় এসব কথা বলছি, কারণ তোমার থেকে আমি অনেক বড়। আমি আমার মেয়েকেও বাইরের কোনও অনুষ্ঠানে এধরনের পোশাক পরতে অনুমতি দিতাম না। তোমার উচিত ছিল বাঙালিদের মতো শাড়ি পরে আসা।

এদিকে মৌসুমী চট্টোপাধ্যায়কে এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য সম্পর্কে বলতে বলা হলে, তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের অন্যতম বড় নেতা হিসাবে তুলে ধরতে তিনি এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ