1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফারাহ খানের ছবিতেই বলিউড অভিষেক মানুসিরও!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

২০১৭ সালে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় ওঠার পর থেকেই ভারতীয় সুন্দরী মানুসি ছিল্লারকে যে প্রশ্নের উত্তর বেশি দিতে হয়েছে সেটা হলো, ‘বলিউডে কবে আসছেন?’

বিশ্ব সুন্দরী হওয়ার এক বছর পর মানুসিকে বলিউডে দেখতে পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় ম্যাগাজিন বলিউড হাঙ্গামা জানাচ্ছে বলিউডের জনপ্রিয় নৃত্যপরিচালক ফারাহ খানের পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মানুসি।

ফারাহ খানের হাত ধরেই বলিউডে এসেছেন দীপিকা পাড়ুকোন। সেই ধারাবাহিকতায় আবারো বলিউডকে এবং দর্শকদেরকে নতুন কোনো চমক দিতে পারেন ফারাহ, এমনটা ভাবছেন অনেকেই।

মানুসিকে নিয়ে বেশ বড় বাজি ধরতে যাচ্ছেন ফারাহ, এমনটাই জানিয়েছে এই প্রজেক্টের সঙ্গে জড়িত একজন। ফারাহ প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন বায়োপিক। আর তাতেই অভিনয় করবেন মানুসি। তবে ছবিটি কার বায়োপিক বা মানুসির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

তবে মানুসির কিন্তু বলিউডে ক্যারিয়ার তৈরী করার কোনো ইচ্ছা নেই। বিশ্ব সুন্দরী হওয়ার পর এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। তাছাড়া মানুসি একজন ডাক্তার। তবে মানুষের ভাগ্যে কি আছে কে বলতে পারে।

অন্যদিকে বেশ অনেকদিন ধরেই পরিচালনায় নেই ফারাহ খান। তিনি শেষ নির্মাণ করেছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি। নৃত্য পরিচালনাতেও ব্যস্ত সময় পার করছেন ফারাহ। শিগগিরই তিনি শুরু করবেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার নৃত্য পরিচালনার কাজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ