1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

মার্চের শুরুতেই ভারতের লোকসভা নির্বাচনের ঘোষণা দিতে পারে কমিশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহেই ভারতের লোকসভা নির্বাচনের ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। মোট কত দফায় ওই নির্বাচন করা হবে এবং কতদিন ধরে নির্বাচন পরিচালনা করা হবে, সেই রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ৩ জুন। তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে।

কত দফায় এবং মোট কত দিন ধরে নির্বাচন পরিচালনা করা হবে, তা ঠিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

কত সংখ্যক নিরাপত্তা বাহিনী পাওয়া যাচ্ছে এবং অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন সূচি ঘোষণা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।

সারা দেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটও একই সঙ্গে করে ফেলা হবে বলে ধারণা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মিরে বিধানসভা ভেঙে দেওয়ায় সেখানেও একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট করা হতে পারে বলেই অনুমান নির্বাচন বিশেষজ্ঞদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ