1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

বিকেলে সৈয়দ আশরাফের আসনের তফসিল নিয়ে বসছে ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ১১৪ Time View

প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আসনের তফসিল নির্ধারণের বিষয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

জানা গেছে, আজ সোমবার বিকেল ৩টায় এ বৈঠকে বসবে ইসি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনার ছাড়াও ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি কমিশনের ৪২তম সভা। এ সভায় চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হচ্ছে- সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনা।

তারা আরো জানান, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর নবনির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নেন। এখন জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ