1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মগবাজার রেলক্রসিংয়ে বিকল ট্রাককে ২ ট্রেনের ধাক্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯
  • ১০৬ Time View

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। দুই দফায় দুটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি রেললাইনের মধ্যে একটি বন্ধ হয়ে আছে।
আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে মগবাজার রেলক্রসিং পারাপার হওয়ার সময় ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে চালক লাইনের ওপর রেখেই ট্রাক থেকে নেমে যান। ওই সময় সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে আসে। পরে আবার জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বলেন, ভোর ৫টার দিকে বলাকা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় এখন একটি লাইনে রেল চলাচল করছে। অপর লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, ট্রাকটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনার সময় রেলের কর্তব্যরত গেটম্যান কোথায় ছিল তা খোঁজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ