1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সুস্থ হয়ে দেশে ফিরছেন কাজী হায়াৎ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৮৫ Time View
সুস্থ হয়ে দেশে ফিরছেন কাজী হায়াৎ
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

প্রায় আড়াই সপ্তাহ ধরে নিউ ইয়র্কের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দেশে ফিরছেন পরিচালক কাজী হায়াত। গুণী চলচ্চিত্র নির্মাতা হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। সেজন্য তার ঘাড়ের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসার উদ্দেশ্যে ২২ ডিসেম্বর নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার) হাসপাতালে ছেড়েছেন কাজী হায়াৎ। এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল শুক্রবার দুপুরে জানান, ‘হায়াৎ ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গতকাল তার সঙ্গে আলাপ করেছি। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। জানিয়েছেন তার অপারেশন করা লাগেনি।

প্রযোজক ইকবাল জানান, হায়াৎ ভাইয়ের শরীরে যে রগগুলোতে রক্তাচলাল বন্ধ ছিল, চিকিৎসা নেওয়ার পর আবার সচল হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৩ জানুয়ারি দেশে ফিরবেন কাজী হায়াৎ। ফিরে দু-চারদিন বিশ্রাম নিয়ে শুরু করবেন ‘বীর’ ছবির শুটিং। কাজী হায়াৎ নিজেও ইচ্ছে পোষণ করেছেন, তিনি শাকিব খান ও বুবলীকে নিয়ে ‘বীর’ নির্মাণ করতে পারবেন। কোনো সমস্য হবে না।

এর আগে বুধবার (৯ জানুয়ারি) কাজী হায়াৎকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মৃত্যু গুজব’ ছড়িয়ে পড়ার পর তার ছেলে অভিনেতা কাজী মারুফের ফেসবুকে পোস্ট দেওয়া এক ভিডিও বার্তায় কাজী হায়াৎ বলেন, আমি হাসপাতালে আছি। অসুস্থ, তবে বেঁচে আছি। যারা মিথ্যা কথাটা ছড়িয়েছে তাদের আমি নিন্দা করি। কেনো এই মিথ্যা কথা? আমি খুব কষ্ট পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ