1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৯৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুলগুলোতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি নিয়মবহির্ভূত কাজ এবং অন্যায়। আশা করি, স্কুলগুলোর জন্য যেসব নিয়ম বেঁধে দেওয়া আছে সেগুলো মেনে তারা ভর্তি করবেন এবং অতিরিক্ত ফি আদায় করবেন না। কোথাও অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে কোটি কোটি নতুন বই তুলে দেওয়া, প্রতিটি শিশুকে স্কুলমুখী করাসহ গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া স্কুলহীন গ্রামে স্কুল স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে সেগুলো এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার মানোন্নয়নে যা কিছু প্রয়োজন তার সব কিছু করা হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরমেয়র নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ