1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯
  • ৮৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওঝা। ঢাকায় থাই দূতাবাস মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বার্তা পৌঁছে দিয়েছে।

থাই প্রধানমন্ত্রী তাঁর বার্তায় চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে থাই সরকার ও জনগণের পক্ষে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারগুলোর সময় বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক জোরালো হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরালো হবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডাগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার অবস্থান অভিন্ন। দু’দেশের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব ও অংশীদারত্বমূলক।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের স্বার্থে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ