1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সরকার গঠন করতে শেখ হাসিনাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ১০৯ Time View

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ এই আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বিকাল ৪টায় বঙ্গভবনে পৌঁছান শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টার কিছু সময় পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন।

সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের ২৮৮ সংসদ সদস্য। এছাড়া স্বতন্ত্র আরও তিন জনপ্রতিনিধিও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়লাভ করে। আর জাতীয় ঐক্যফ্রন্ট ৭ আসনে জয়ী হয়। মঙ্গলবার ২৯৮ সংসদ সদস্যের নামে গেজেট জারি করা হয়।

বাকি দুটির মধ্যে গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন হয়নি। এছাড়া ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে পুনর্র্নিবাচন করতে হবে বলে সেখানে ফল স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ