1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখায় তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ১০৪ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ প্রজন্মের প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে তাঁর সরকারি বাসভবন গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, দেশ গঠন, সন্ত্রাস দূরীকরণ ও জঙ্গি ও মাদক নির্মূলে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সাবেক সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. কাজী সাইফুদ্দীন, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারী ইমরুল কায়েস রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল এ সময় উপস্থিত ছিলেন। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ