1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হিরো আলমের প্রচারণায় নামার অপেক্ষায় ৫০০ নায়িকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৭৪ Time View

আসন্ন জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে সবাই। আর হাতে আছে কিছুদিন। এরমধ্যে প্রার্থীদের শেষ করতে হবে প্রচারণা। তাই নির্বাচনের প্রচারণায় জোরেসোরে নেমেছে প্রার্থীরা। সেদিক দিয়ে পিছিয়ে নেই আশরাফুল ইসলাম আলম (হিরো আলম)।

বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছে সোশ্যাল মিডিয়ার এই আলোচিত ব্যক্তি। এইবার নির্বাচনী প্রচারণায় তারকাদের অংশ গ্রহণ চোখে পড়ার মতোই। কিন্তু হিরো আলম বললেন উল্টো কথা। তিনি নাকি তার নায়িকাদের নিয়ে মাঠে নামতে চাননি।

হিরো আলমের সঙ্গে যেসব অভিনেত্রী অভিনয় করেছেন তারা মাঠে নামালে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তাহলে আমার নায়িকারাও ৫০০’র মতোই হবে। নায়িকারা মাঠে নামতে চাই কিন্তু আমি নামতে দিচ্ছি না। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার সঙ্গে এতগুলো নায়িকা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে যাবে।’

প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে খুশি হিরো আলম। তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে পারছি। এখনও কোনো বাধার মুখে পড়িনি। বিএনপি-আওয়ামী লীগের মধ্যেও এখন পর্যন্ত সংঘাত হয়নি এখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে আমি অবশ্যই জয়ী হব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ