1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

জনগণের বাক স্বাধীনতা নেই যারা বলছেন তারা চরম মিথ্যাচার করছেন : মাহবুব উল আলম হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪৪ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণের বাক স্বাধীনতা নেই যারা বলছেন তারা চরম মিথ্যাচার করছেন।
তিনি বলেন, প্রতিদিন টেলিভিশনে টক শো’র নামে বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আশ্রয় নিয়ে সমালোচনা করে যাচ্ছে। দেশের মানুষের বাক স্বাধীনতা ও জনগণের কথা বলার স্বাধীনতা আছে বলেই তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারছে।
মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের দত্তপাড়া পূজা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ‘মানুষ এখন ডিজিটাল আতঙ্কে ভুগছে’ বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার করা হলেই বিএনপি বলছে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতে কি বিএনপি স্বীকার করে নিচ্ছে সকল সন্ত্রাসী বিএনপির নেতা-কর্মী।
হানিফ আরো বলেন, আইনের আওতার বাইরে বিএনপির থাকার কোন সুযোগ নেই বলেই তাদের সবসময় আতঙ্ক আছে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্যারিষ্টার গৌরব চাকী, দত্তপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রমেশ চ্যাটার্জীসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিকেল ৫টায় লালন স্মরণোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ