1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

জনগণের বাক স্বাধীনতা নেই যারা বলছেন তারা চরম মিথ্যাচার করছেন : মাহবুব উল আলম হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪১ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনগণের বাক স্বাধীনতা নেই যারা বলছেন তারা চরম মিথ্যাচার করছেন।
তিনি বলেন, প্রতিদিন টেলিভিশনে টক শো’র নামে বিএনপিসহ বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আশ্রয় নিয়ে সমালোচনা করে যাচ্ছে। দেশের মানুষের বাক স্বাধীনতা ও জনগণের কথা বলার স্বাধীনতা আছে বলেই তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারছে।
মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের দত্তপাড়া পূজা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ‘মানুষ এখন ডিজিটাল আতঙ্কে ভুগছে’ বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার করা হলেই বিএনপি বলছে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এতে কি বিএনপি স্বীকার করে নিচ্ছে সকল সন্ত্রাসী বিএনপির নেতা-কর্মী।
হানিফ আরো বলেন, আইনের আওতার বাইরে বিএনপির থাকার কোন সুযোগ নেই বলেই তাদের সবসময় আতঙ্ক আছে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর উপজেলা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ব্যারিষ্টার গৌরব চাকী, দত্তপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি রমেশ চ্যাটার্জীসহ সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিকেল ৫টায় লালন স্মরণোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ